আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা সদস্যরা
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা সদস্যরা

আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই সন্ধ্যায় আটলান্টিক সিটির একটি ভেন্যুতে এই সভার আয়োজন করা হয়।
আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির চেয়ারউইমেন গোয়েনডোলিন ক্যালাওয়ে লুইসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কমিটি পারসন ইমতিয়াজ লিটু, ধীমান পাল, আটলান্টিক সিটির কাউন্সিল প্রেসিডেন্ট মারটি স্মল, কাউন্সিলর কলিম শাহবাজ, ডেমোক্র্যাট নেতা জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচনে পঞ্চম ওয়ার্ড থেকে জয়ী আনজুম জিয়া, সাংবাদিক সুব্রত চৌধুরীসহ সংগঠনের মূলধারার অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির নেতারা আটলান্টিক সিটিতে প্রচলিত স্থানীয় সরকারব্যবস্থার পরিবর্তে ভিন্ন ধরনের ব্যবস্থা প্রচলনের যে অপচেষ্টা চলছে তার তীব্র বিরোধিতা করেন। আটলান্টিক সিটিবাসীদের এই অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
এ ছাড়া সভায় নেতারা সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সভার সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।