আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা

আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সন্ধ্যায় সিটির একটি ভেন্যুতে এই সভার আয়োজন করা হয়।
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন মিসেস গোয়েনডোলিন ক্যালাওয়ে লুইসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আটলান্টিক সিটি মেয়র মার্টি এসমল, আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেফলার, কংগ্রেসওমেন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্রিজিত হ্যারিসন ও এমি কেনেডি, সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট, সিটি কাউন্সিলের সহসভাপতি এম ও ডেলগাডো, কাউন্সিলওমেন লা টয়া ডানসটন, সিটি কাউন্সিলর আনজুম জিয়া, সিটি কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ, ডেমোক্র্যাট নেতা টরেস মেফিল্ড, ক্যালাওয়ে, ডারউড পিনকেট, ডেমোক্র্যাট নেতা ইমতিয়াজ লিটু, আফরোজা পারভীন, ধীমান পাল, সোহেল আহমদ, সৈয়দ মো. কাউসার, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীসহ সংগঠনের মূলধারার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সমর্থনে কংগ্রেসওমেন, ফ্রি হোল্ডার, শেরিফ পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা বক্তব্য রাখেন। তাঁরা তাঁদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। সভায় উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।
এ ছাড়া সভায় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।