আটলান্টিক সিটি নির্বাচনে বিজয়ী দক্ষিণ এশীয়দের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে সম্মাননা স্মারক হাতে সংবর্ধিত অতিথিরা।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক হাতে সংবর্ধিত অতিথিরা।

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সিটি কাউন্সিল ও স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী দক্ষিণ এশীয় অভিবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধিত দক্ষিণ এশীয় অভিবাসীরা হলেন চতুর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলম্যান এম হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী সুব্রত চৌধুরী ও কাজী লিটন। বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ছিল পরিচিতি পর্ব, কথামালা ও সম্মাননা স্মারক প্রদান এবং সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন আটলান্টিক সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট, সহসভাপতি এম ও ডেলগাডো, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্রিজিড হ্যারিসন ও এমি কেনেডি, ফ্রি হোল্ডার এসলে বেনেট, আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, চেয়ারওম্যান গোয়েনডোলিন ক্যালাওয়ে লুইস, সেলেসথা ফার্নান্দেজসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক। সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন সোহেল আহমদ, সুমন মজুমদার, আমজাদ খান, ক্যালাওয়ে, রিয়াজ রাজপুত, স্টিভ রস প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া গত নির্বাচনে ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সুমন মজুমদার ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সোহেল আহমদসহ কয়েকজন অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী জয়নত সিনহা। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।