আটলান্টিক সিটি মাতালেন দিলরুবা খান-জানে আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জিয়া অ্যাভিনিউর সেন্ট মাইকেল গির্জা মিলনায়তনে গান গাইছেন দিলরুবা খান।
জর্জিয়া অ্যাভিনিউর সেন্ট মাইকেল গির্জা মিলনায়তনে গান গাইছেন দিলরুবা খান।

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মাতালেন দুই জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান ও জানে আলম। দুই শিল্পী তাঁদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের কয়েক ঘণ্টা মাতিয়ে রাখেন। ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট দুই শিল্পীর প্রবাসী বাংলাদেশি মাতানো এ অনুষ্ঠানের আয়োজন করে ১৭ মে জর্জিয়া অ্যাভিনিউর সেন্ট মাইকেল গির্জা মিলনায়তনে। অনুষ্ঠানের নাম দেওয়া বাংলাদেশি কালচারাল নাইট ও মেলা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শিমুল খানও। মেলা ও অনুষ্ঠানে সহযোগিতা করে প্রথম আলো, উৎসব ডটকম, রেডিয়েন্ট আইপিটিভি ও টিইপি সলিউশন অ্যান্ড কনসালটিং। ছিল প্রথম আলোর স্টলও।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন নাইস চৌধুরী, শহীদ, জয়ন্ত সিংহ প্রমুখ। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন, চন্দনা মজুমদার, মাকসুদ দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যন্ত্র সংগীতে সহযোগিতা করেন লিড গিটারে নাইস চৌধুরী, কি-বোর্ডে রিপন, অক্টোপ্যাডে সাত্তার মাহমুদ।

সারি সারি বিমুগ্ধ দর্শক
সারি সারি বিমুগ্ধ দর্শক

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা মূলত ফোক ও সুফি ঘরানার গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে শিল্পী জানে আলম ও দিলরুবা খান তাঁদের প্রতিক্রিয়ায় জানান, ‘আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের কাছে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। অনুষ্ঠান উপস্থাপনা করেন আশরাফুল ইসলাম বুলবুল।
আমন্ত্রিত অতিথি ছাড়াও কয়েকজন সিটি কাউন্সিলরসহ ডেমোক্র্যাট দলীয় মেয়র পদপ্রার্থী ফ্রাঙ্ক গিলিয়াম অনুষ্ঠানে বক্তব্য দেন। র্যা ফল ড্রর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন স্টলে দেশীয় পণ্যের বিকিকিনি ছিল লক্ষণীয়।
আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের কর্ণধার এনামুল হক অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানান।