আটলান্টিক সিটিতে ইসলামিক আলোচনা ২৯ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক সিটিতে ২৯ অক্টোবর ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিকেল পাঁচটায় এই ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি চিন্তাবিদ মসজিদ আল হেরার ইমাম রুহুল আমিন, মসজিদ আল তাকওয়ার ইমাম শেখ তৌফিক আজিজ ও পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ওবায়দুল হক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম বাংলাদেশ কমিউনিটির সবাইকে সপরিবারে অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।