আটলান্টিক সিটিতে এনএএসিপির সভা

দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি) নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ৪২৩ নর্থ ওহাইও অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে ৮ জুলাই বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি আটলান্টিক সিটির কাউন্সিলর কলিম শাহবাজ। এতে সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং সভায় উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এনএএসিপির এ সভায় ফ্যামিলি হেলথ ইনিশিয়েটিভসের পক্ষে শেরল্ড ভি হ্যাকেট স্থানীয় কমিউনিটির মা ও শিশুদের স্বাস্থ্যগত অবস্থা উপস্থিত সুধীজনদের সামনে তুলে ধরেন। সভায় নিউজার্সি অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, জন আরমাতো, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরি হোয়াইট জুনিয়র, চার্লস গুডম্যান, ডারউড পিনকেট, কমিউনিটি নেতা বার্ট লোপেজ, ক্রিশ্চিয়ান মরেনোসহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।