আটলান্টিক সিটিতে কমিউনিটি পদযাত্রা

আটলান্টিক সিটিতে কমিউনিটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই দুপুরে আটলান্টিক সিটি কমিউনিটির সঙ্গে সংহতি প্রকাশের লক্ষ্যে এই কমিউনিটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
আটলান্টিক সিটির নিউইয়র্ক ও এড্রিয়াটিক অ্যাভিনিউয়ে অবস্থিত সোলজার হোম থেকে এই কমিউনিটি পদযাত্রা শুরু হয়। বিভিন্ন এলাকা পরিভ্রমণ শেষে গার্ডেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এই পদযাত্রা শেষ হয়।
কমিউনিটি পদযাত্রার সময় কর্মকর্তারা কমিউনিটির বিভিন্ন লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।
কমিউনিটি পদযাত্রায় নিউজার্সি রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুরবির গ্রিওয়াল, অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, জন আরমাতো, আটলান্টিক কাউন্টি প্রসিকিউটর ডেমন টাইনার, আটলান্টিক সিটি পুলিশ প্রধান হেনরি হোয়াইট, কাউন্সিলম্যান কলিম শাহবাজ, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী, লাতিনো কমিউনিটি নেতা ক্রিস্টিয়ান মরেনো, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, আটলান্টিক সিটি পুলিশের সদস্যসহ আটলান্টিক সিটির সাধারণ জনগণ অংশ নেন।
নিউজার্সি রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কমিউনিটি পদযাত্রা কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।