আটলান্টিক সিটিতে জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদ্‌যাপিত হয়েছে। ২২ ও ২৩ আগস্ট ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বরের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়।

সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিই ‘শুভ জন্মাষ্টমী’। ‘শান্তি, কল্যাণ ও মানবতাবোধের শক্তিতে প্রাণিত হয়েই উগ্র সাম্প্রদায়িকতা, অসত্য ও অন্যায়ের অবসান সম্ভব’, এই পূণ্যতিথিতে সেই শুভ কামনাই ছিল ভক্তকূলের অন্তরে।

আটলান্টিক সিটির একটি মন্দিরের প্রার্থনা হলে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, দিনব্যাপী মঙ্গলাচরণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলি কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশন, ধর্মসভা ইত্যাদি। বিপুলসংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় এই জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। তাঁদের সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।