আটলান্টিক সিটিতে জমজমাট ল্যাটিনো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসব মঞ্চে লাতিন তরুণীদের নাচ সবার মন কেড়ে নেয়।
উৎসব মঞ্চে লাতিন তরুণীদের নাচ সবার মন কেড়ে নেয়।

আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো জমজমাট ল্যাটিনো উৎসব। ২২ সেপ্টেম্বর আটলান্টিক সিটির বদর ফিল্ডের বিশাল প্রান্তরে অনুষ্ঠিত হয় এ ‘ল্যাটিনো উৎসব’।

ওই দিন বেলা ১২টা থেকে উৎসব শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। দীর্ঘ ১২ বছর পর আটলান্টিক সিটিতে আয়োজিত এ উৎসবে যোগ দিতে পেরে অংশগ্রহণকারীরা আনন্দে মেতে ওঠে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ল্যাটিন আমেরিকার দেশগুলোর পণ্যের বিকিকিনি, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের খাবারের স্টল, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ল্যাটিনো সংগীত শিল্পী লুইস ভার্গাস, ডিজে ও ব্যান্ড দল ল্যাটিন আমেরিকার জনপ্রিয় সংগীত পরিবেশন করে। এ ছাড়া লাতিন তরুণীদের নৃত্য পরিবেশনা ছিল উৎসবের বাড়তি পাওনা।

উৎসবে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মানুষ নিজ নিজ দেশের জাতীয় পতাকা হাতে যোগ দেয়। অনেকের মাথায় ছিল জাতীয় পতাকার ব্যান্ড। অনেকে আবার জাতীয় পতাকার রঙের পোশাক পরে উৎসবে যোগ দিয়েছিলেন।

উৎসবে স্থানীয় কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, অ্যাসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক কাউন্টির নির্বাহী ড্যানিশ লেভিনসন, আটলান্টিক সিটি কাউন্সিলর এম ও ডেলগাডো, কাউন্সিলম্যান কলিম শাহবাজ, হিস্পানিক অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি বারট লোপেজ, সাধারণ সম্পাদক ভিক্টর মরেনো, কমিউনিটি নেতা ক্রিস্টিয়ান মরেনো, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক লোক যোগ দেন।