আটলান্টিক সিটিতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফিলে বয়ান শুনছেন প্রবাসি বাংলাদেশিরা
মাহফিলে বয়ান শুনছেন প্রবাসি বাংলাদেশিরা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের দ্বারা পরিচালিত মসজিদ আল-হেরার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক অ্যাভিনিউতে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাহফিল শুরু হয়। শেষ হয় সালাতুল এশার সময়।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ আল-হেরার সভাপতি জসীম উদ্দীন।
মসজিদ আল-হেরার ইমাম রুহুল আমিনের তাফসিরের পর তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ মুফতি আবুল কালাম আজাদ বাশার। তিনি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। বয়ান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়।
বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন। এ কারণে তাঁদের মসজিদ আল-হেরার ট্রাস্টি বোর্ডের সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী ধন্যবাদ জানান। তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।