আটলান্টিক সিটিতে নিউইয়র্ক কনস্যুলেটের ভ্রাম্যমাণ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা নিচ্ছেন নিউজার্সির বাংলাদেশি প্রবাসীরা
আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা নিচ্ছেন নিউজার্সির বাংলাদেশি প্রবাসীরা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে ও নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় সম্প্রতি ভ্রাম্যমাণ কনস্যুলেট প্রবাসীদের সেবা দিয়েছে। নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মি. স্টিক রেস্টুরেন্টে প্রবাসীদের সেবা দেওয়া হয়।
প্রথম সচিব মো. শামীম হোসেন, প্রথম সচিব সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি, প্রশাসনিক কর্মকর্তা শেখ তারেক আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. সেলিম হোসেন, ডেসপাস রাইডার মো. সোহেল গাজী প্রবাসীদের সেবা দেওয়ার কাজ করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমরআরপি) গ্রহণ, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, নো ভিসা রিকওয়ারড সিল মারাসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান।
নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রবাসী বাংলাদেশিরা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের লক্ষ্যে মি. স্টিক রেস্টুরেন্টে সমবেত হতে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করে বেশ খুশি হন। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির এ ধরনের মহতি আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা প্রদান কার্যক্রম যথাযথভাবে সুসম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি সুলতান সেলিম ও সাধারণ সম্পাদক শহীদ খান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।