আটলান্টিক সিটিতে পিঠা উৎসব ১৪ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ১৪ জানুয়ারি পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারের ওই দিন বিকেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার যৌথ ভাবে এই পিঠা উৎসবের আয়োজন করেছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘প্রবাসে আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশের লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন। বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগিয়ে রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। পিঠা উৎসবে বিজয়ীদের আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম প্রবাসীদের পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।