আটলান্টিক সিটিতে ফুড ব্যাংকের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় তাজা সবজি, ফল, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় তাজা সবজি, ফল, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ২৬ মার্চ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় ফুড ব্যাংক অব নিউজার্সি তাজা সবজি, ফল, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করে।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে ফ্রেন্ডস ইন অ্যাকশন ইন্‌ক ও কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসের তৃতীয় সপ্তাহে ফুড ব্যাংকের আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।