আটলান্টিক সিটিতে ফুড ব্যাংকের কার্যক্রম সম্পন্ন

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ আয়োজিত হয়েছে। ১৯ ডিসেম্বর আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সকাল ১০টা থেকে ফুড ব্যাংকের কার্যক্রম শুরু হয়। চলে বেলা একটা পর্যন্ত।
ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় সেবা গ্রহণকারীদের ফুড ব্যাংক অব নিউ জার্সি তাজা শাকসবজি, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করে। ক্রিসমাস ডের প্রাক্কালে বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক লোকজন ফুড ব্যাংককের এই সেবা গ্রহণ করে।
ফুড ব্যাংক কার্যক্রম চলাকালে নিউজার্সি রাজ্যের নির্বাচিত অ্যাসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির দ্বিতীয় ওয়ার্ডের কাউন্সিলওমেন লা টয়া ডানসটন, কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর অফিসের পরিচালক ডারউড পিনকেটসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করেছে ফ্রেন্ডস ইন অ্যাকশন ইন্ক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নানা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসের তৃতীয় সপ্তাহে ফুড ব্যাংকের আয়োজন করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ফুড ব্যাংকের কর্মসূচি সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।