আটলান্টিক সিটিতে বহুজাতিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ
সভায় আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসকারী বিভিন্ন কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে বহুজাতিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নগরীর ২৪২৫, আটলান্টিক অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে এ বহুজাতিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আটলান্টিক সিটিতে বসবাসকারী সব নাগরিকের জন্য ব্যবহার উপযোগী একটি কমিউনিটি সেন্টার স্থাপন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সুন্দর আগামী নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণসহ বহুজাতিক কমিউনিটির কল্যাণে কমিউনিটি নেতৃবৃন্দের সুচিন্তিত মতামত পেশ এবং সে আলোকে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্বেতাঙ্গ, স্প্যানিশ, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, চাইনিজ ও ভারতীয় কমিউনিটির নেতৃবৃন্দ যোগ দেন।

কমিউনিটি ব্যক্তিত্ব সুমন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিল অ্যাট লার্জ এম ও ডেলগাডো, কাউন্সিল অ্যাট লার্জ জর্জ টিবিট, ডেভিড এনগুয়েন, আবদুর রফিক, হুয়ান লি, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিজয়ী আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন, মো. সোহেল, নিশীতা কোহলি, সাই ম্যাক, আমের কাশ্মীরি, জয়েস হাগেন, ক্রিশ্চিয়ান মরেনো, জে সোধা, ড. পেড্রো সান্তানা, সাখাওয়াত হোসেন, সাখাওয়াত শিপন, শাহরিয়ার আহমদ, টিমি হুয়ান, অভিজিৎ চৌধুরী, সুব্রত চৌধুরী প্রমুখ।

সভায় উপস্থিত বহুজাতিক কমিউনিটির নেতৃবৃন্দ কমিউনিটির বৃহত্তর স্বার্থে কমিউনিটি সেন্টারের প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন এবং এ ব্যাপারে তাঁদের সুচিন্তিত মতামত পেশ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা গৃহীত হয়।