আটলান্টিক সিটিতে বহুজাতিক সভা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বহুজাতিক কমিউনিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির একটি ভেন্যুতে ৭ জানুয়ারি সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আটলান্টিক সিটিতে বসবাসকারী সব নাগরিকের জন্য ব্যবহারোপযোগী একটি কমিউনিটি সেন্টার স্থাপন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সুন্দর আগামী নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণসহ বহুজাতিক কমিউনিটির কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আলোচনা করা হয়। এতে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, স্প্যানিশ, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, চীন, ভারতসহ আটলান্টিক সিটিতে বসবাসকারী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ যোগ দেন।
কমিউনিটি ব্যক্তিত্ব সুমন মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, সিটি কাউন্সিল সহসভাপতি এম ও ডেলগাডো, ডেভিড এনগুয়েন, আবদুর রফিক, জহিরুল ইসলাম, নূরুন্নবী চৌধুরী, জাকিরুল ইসলাম, রেজাউল ইসলাম, লুইস রদ্রিগেজ, আল তাবে, হুয়ান লি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনজুম জিয়া, মো. সোহেল, সৈয়দ মো. কাউসার, ফারুক তালুকদার, আকবর হোসেন, মো. শাহীন, সাই ম্যাক, আরভিন ওমর, রেহমান হাবীব, ইভান সানচেজ, জয়েস হাগেন, ক্রিশ্চিয়ান মরেনো, জে সোধা, ড. পেদ্রো সান্তানা, সাখাওয়াত হোসেন, মার্ক অ্যান্থনি, শাহরিয়ার আহমদ, টিমি হুয়ান, বিপ্লব দাশ, অভিজিৎ চৌধুরী, মশিউল আলম, জেনিথ শাহ, মো. এইচ হোসেন, রতন ভট্টাচার্য, কাজী লিটন, সুব্রত চৌধুরী প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ কমিউনিটির বৃহত্তর স্বার্থে একটি কমিউনিটি সেন্টারের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা
এটি স্থাপনে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।