আটলান্টিক সিটিতে বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী উৎসবে প্রবাসী বাংলাদেশিরা
বৈশাখী উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে ৮ মে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব। এই উৎসবের অন্যতম অনুষঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছিল মঙ্গল শোভাযাত্রার।
৮ মে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের বিদায়ী চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।
এরপর মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রংবেরঙের মুখোশ পরে বাহারি পোশাকে নিজেদের সাজিয়ে, বাদ্য-বাজনা বাজিয়ে, ব্যানার-ফেস্টুন নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাঁদের কণ্ঠে ছিল বৈশাখের কালজয়ী গান। শোভাযাত্রাটি ওহ সেন্ট জোসেফ রিসোর্ট হোটেলের বিশাল পার্কিং লট প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রবাস প্রজন্মের উচ্ছ্বাস ছিল নজর কাড়া। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বাহারি পোশাক ও ফেস্টুনের রঙে রঙিন হয়ে ওঠে আটলান্টিক সিটি।