আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটলান্টিক সিটিতে বাংলাদেশ কনস্যুলেটের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা নিচ্ছেন প্রবাসীরা
আটলান্টিক সিটিতে বাংলাদেশ কনস্যুলেটের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা নিচ্ছেন প্রবাসীরা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে নিউজার্সির আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল স্থানীয় মি. স্টিক রেস্তোরাঁয় আয়োজন করা হয় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার। নিউইয়র্কের বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের নেতৃত্বে কনস্যুলেটের প্রথম সচিব শামীম আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা খাদিজা বেগম, পারসোনার কর্মকর্তা কবির হোসাইন, অফিস সহকারী আবু জাফর প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেট সেবা দেন। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, নো ভিসা রিকোয়ার সিলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা দেওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি সুলতান সেলিম ও সাধারণ সম্পাদক শহীদ খান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।