আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেটে সেবা ১৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আটলান্টিক সিটির মি. স্টিক রেস্টুরেন্টে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় প্রবাসীদের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা দেওয়া হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে নিউজার্সি প্রবাসী বাংলাদেশিদের জন্য এই ভ্রাম্যমাণ সেবার আয়োজন করা হচ্ছে।

ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই বাংলাদেশি পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি পাসপোর্ট সংশোধন, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়ন, নো ভিসা রিকোয়ার সিল মারাসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণের সুযোগ পাবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন।