আটলান্টিক সিটিতে মেক্সিকো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবে মেক্সিকো ছাড়াও বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মানুষ যোগ দেন।
উৎসবে মেক্সিকো ছাড়াও বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মানুষ যোগ দেন।

আটলান্টিক সিটির বুকে ৮ সেপ্টেম্বর যেন জেগে উঠেছিল একখণ্ড মেক্সিকো। আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়ামের সামনের খোলা প্রান্তরে এ মেক্সিকো উৎসব অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর বিকেলে শুরু হয়ে উৎসব শেষ হয় রাতে।
১৬ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসবে ছিল ম্যাক্সিকান পণ্যে বিকিকিনি, খাবার স্টল, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিজে ও ব্যান্ড দল মেক্সিকোর জনপ্রিয় সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের বিমোহিত করে।
উৎসবে অনেক ম্যাক্সিকান মেক্সিকোর জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রঙের পোশাক পরে উৎসবে যোগ দেন। সারাক্ষণ নেচে-গেয়ে তাঁরা উৎসব প্রাঙ্গণকে মুখরিত করে রাখেন।
মেক্সিকো উৎসবে হিসপানিক অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি বারট লোপেজ, সাধারণ সম্পাদক ভিক্টর মরেনো, লাতিন নেতা ক্রিশ্চিয়ান মরেনো, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, আটলান্টিক
সিটি কাউন্সিল নির্বাচনে পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক লোক যোগ দেন।