আটলান্টিক সিটিতে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপাবলি উৎসবে হিন্দু সম্প্রদায়ের নারীরা
দীপাবলি উৎসবে হিন্দু সম্প্রদায়ের নারীরা

সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা ও দীপাবলি’ উৎসব। প্রতি বছরই দুর্গাপূজার আনন্দ-উচ্ছ্বাস মিইয়ে যাওয়ার আগেই দীপাবলি আসে।
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে ফ্লোরিডা অ্যাভিনিউয়ে সংঘের প্রার্থনা হলে সম্পূর্ণ শাস্ত্রীয় মতে ১৯ অক্টোবর রাতে শ্যামা পূজা ও দীপাবলি উদ্‌যাপিত হয়।
অধিবাসের মাধ্যমে শ্যামাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পাঞ্জলি এবং ষোড়শ উপচারে দেবী কালির পূজার মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করে কল্যাণের শক্তি লাভ করার লক্ষ্যে সন্ধ্যার পর পর সনাতনী
হিন্দুরা শ্যামা পূজা উদ্‌যাপনের জন্য গীতা সংঘের প্রার্থনা হলে সমবেত হন।
শক্তি ও শান্তির দেবী শ্যামা দেবীর আগমন উপলক্ষে আটলান্টিক সিটির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে-প্রাণে ও ঘরে ঘরে উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ওই দিন ঢাক-ঢোল, কাঁসর আর উলু ধ্বনিতে মুখরিত ছিল গীতা সংঘ প্রাঙ্গণ। শ্যামা পূজা পরিচালনা করেন সুভাষ চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী। ভক্তকুলের মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শ্যামা পূজার কর্মসূচি শেষ হয়। শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে প্রবাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা তাঁদের বাড়িতে বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে এই পূজা নিয়ে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।