আটলান্টিক সিটিতে সরস্বতী পূজা উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক সিটিতে ২৯ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদ্যাপিত হয়েছে।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই দিন পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীকে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া বিকেলে ধর্মসভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সন্ধ্যারতি ও সরস্বতী দেবীর পূজা উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম সমবেত সংগীত, একক সংগীত, একক, দ্বৈত ও দলীয় নৃত্য পরিবেশন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।