আটলান্টিক সিটিতে সিএনএ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনএ সভায় আটলান্টিক সিটি কাউন্সিল ও স্কুল বোর্ডের আসন্ন নির্বাচনের প্রার্থীরা বক্তব্য রাখেন
সিএনএ সভায় আটলান্টিক সিটি কাউন্সিল ও স্কুল বোর্ডের আসন্ন নির্বাচনের প্রার্থীরা বক্তব্য রাখেন

আটলান্টিক সিটিতে চেলসি নেইবারহুড অ্যাসোসিয়েশনের (সিএনএ) উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আটলান্টিক সিটি কাউন্সিল ও স্কুল বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা যোগ দেন। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থীরা বক্তব্য রাখেন।

স্থানীয় স্টকটন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আটলান্টিক সিটি কাউন্সিল ও আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রত্যেকে তিন মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পান। সভায় দক্ষিণ এশীয় অভিবাসী কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ, আনজুম জিয়া ও স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী যোগ দেন। তাঁরা প্রত্যেকে সভায় উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাঁদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সিএনএ সভায় আরও বক্তব্য রাখেন আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর জেসি কার্টজ, শ্যারন জাফিয়া, শন রিয়াডন, স্কুল বোর্ড নির্বাচনের প্রার্থী জেরড বানস, ওয়াল্টার জনসন, আলবার্ট হারবার্ট প্রমুখ। সভাটি পরিচালনা করেন সিএনএর কর্মকর্তাবৃন্দ।

সভায় বাংলাদেশি আমেরিকান প্রার্থীরা বলেন, ‘আমরা রাজনীতিক নই। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জনগণের সেবা করার প্রত্যাশায়।’ বক্তব্যে তাঁরা সব ভেদাভেদ ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সভায় তাঁরা উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।