আটলান্টিক সিটিতে হিউম্যানিটির উদ্যোগে খাদ্য বিতরণ
পবিত্র রমজান ও করোনাকালে নিউজার্সির আটলান্টিক সিটিতে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেছে ‘হিউম্যানিটি’। পাশাপাশাশি মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়। ১০ মে বিকেলে আটলান্টিক সিটিপ্রবাসী বাংলাদেশি অ্যাকটিভিস্ট স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদারের নেতৃত্বাধীন এ সংগঠন শতাধিক দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করে।
হিউম্যানিটির এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলর আনজুম জিয়া, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, রওশন উদ্দীন, শীলা আজিজ, মো. রিপন, পুলক কান্তি দাশ, শান্তনু সরকার প্রমুখ।
খাদ্য সহায়তা প্রসঙ্গে আয়োজকেরা বলেন, ‘আমরা সব'সময় নিজেদের সাধ্যানুযায়ী মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। করোনার দুর্যোগময় পরিস্থিতিতেও আমাদের সবার একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। কমিউনিটি অ্যাকটিভিস্ট হিসেবে দায়িত্বশীল জায়গা থেকেই এ কাজটি করেছি আমরা। করোনার এই দুঃসময়ে একা একা ভালো থাকা সম্ভব নয়। সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে—এমন প্রেরণা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’