আটলান্টিক সিটিতে ১৪ ফেব্রুয়ারি শিব চতুর্দশী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউয়ের গীতা সংঘের প্রার্থনা হলে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিব চতুর্দশী পূজা। এই দিন সনাতন ধর্মাবলম্বীরা শিবরাত্রি ব্রত পালন ও শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করবেন।
প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করে থাকে। কথিত আছে, ‘শিবরাত্রিতে উপোস থেকে শিব দর্শনসহ পূজা-অর্চনা করলে শিব প্রাপ্তি হয়।’ আর এই সেই পুণ্য লাভের আশাতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা শিব চতুর্দশী পূজার আয়োজন করেছে। এ পরিচালনা করবেন গীতা সংঘের পুরোহিত সুভাষ চক্রবর্তী। আর তাঁকে সহযোগিতা করবেন শ্যামল চক্রবর্তী।