আটলান্টিক সিটিতে ৫ বাংলাদেশি সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননা হাতে অনুষ্ঠানে পাঁচ প্রবাসী বাংলাদেশি
সম্মাননা হাতে অনুষ্ঠানে পাঁচ প্রবাসী বাংলাদেশি

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৭ আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ মেলায় পাঁচ প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদের মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, অ্যাসেম্বলিম্যান প্রার্থী ফিল গুয়েনথার, জন রিসলি, আটলান্টিক কাউন্টির নির্বাহী পদে প্রার্থী সুসান এম করনগাট, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড থেকে প্রার্থী আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ার্ড থেকে প্রার্থী সোহেল আহমদ প্রমুখ।

আটলান্টিক কাউন্টির পাঁচ কৃতিপ্রবাসী বাংলাদেশিকে কমিউনিটি সেবায় উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ মেলায় বিশেষ সম্মাননা দেওয়া হয়। এঁরা হলেন—মো. জসীমউদ্দীন, মিরাজ খান, কাঞ্চন বল, সৈয়দ মো. কাউসার, আমিরুল ইসলাম টফি। তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ।

অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্তদের একজন এই প্রতিবেদককে বলেন, ‘কমিউনিটি সেবায় সম্মাননা পেয়ে আমি খুব গর্বিত। এর ফলে কমিউনিটির প্রতি আমার দায়বোধটা আরও বেড়ে গেল। এই সম্মাননা দেওয়ার জন্য সংগঠনের নের্তৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’