আটলান্টিক সিটিতে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ
ষোল বছর আগে ঘটে যাওয়া নাইন ইলেভেন হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আমেরিকার অন্যান্য জায়গার মতো নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতেও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত এগারো সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় জ্যাকসন অ্যাভিনিউ এবং এস নিউটন প্লেস-এর উন্মুক্ত প্রান্তরে অনুষ্ঠিত স্মরণসভায় আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন অ্যাসেম্বলি ম্যান ক্রিস ব্রাউন, স্টকটন বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান হারভে কেসেলমেন, ইউনাইটেড এয়ারলাইনস এর প্রতিনিধিসহ অন্যান্য অতিথিরা।
স্মরণসভায় সন্ত্রাসী হামলায় নিহত স্থানীয় বাসিন্দা ভিক্টর সারাচিনি যিনি সন্ত্রাসী হামলায় ব্যবহৃত ছিনতাইকৃত ইউনাইটেড এয়ারলাইনস এর বিমানটির পাইলট ছিলেন এবং জন ও নেইল যিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিরাপত্তা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন তাঁদের বিশেষভাবে স্মরণ করা হয়। এ ছাড়া নিহতদের স্মরণে নীরবতা পালন, তোপ ধ্বনি, শোক সংগীত পরিবেশন ও দুই স্থানীয় হিরোর স্মরণে নির্মিত বালি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মরণ সভায় বক্তারা সারা পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সরব থাকার আহ্বান জানান। ।
স্মরণ সভায় আটলান্টিক সিটির কাউন্সিলর, আটলান্টিক সিটির পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিস এর পদস্থ কর্মকর্তারা
সহ বিপুলসংখ্যক লোক স্মরণ সভায়
উপস্থিত ছিলেন।