আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের সভা

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা ১৮ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক অ্যাভিনিউয়ের সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন পর্ষদ সদস্যসচিব অ্যানজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি জন ডাবলিন, সহসভাপতি ফারুক হোসেন, সদস্য মিসেস প্যাট্রিসিয়া বেইলি, মিসেস রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, আলবার্ট হারবার্ট, ইস্টিল উপস্থিত ছিলেন।
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সুপারিনটেনডেন্ট ব্যারি এস কালডওয়েল তাঁর
প্রতিবেদন পেশ করেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আটলান্টিক সিটির বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন অভিভাবক।
সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর সুচিন্তিত মতামত দেন এবং এর আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সলিসিটর, সহ-সুপারিনটেনডেন্ট, ব্যবসা প্রশাসকসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
এ ছাড়া বিভিন্ন কমিউনিটির লোকজনও সভায় উপস্থিত ছিলেন।