আটলান্টিক সিটির মেয়রকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মেয়র ফ্রাঙ্ক
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মেয়র ফ্রাঙ্ক

নিউজার্সি অঙ্গরাজ্যে আটলান্টিক সিটির নবনির্বাচিত মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়ামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি রাতে ৮০২৯, ব্ল্যাক হর্স পাইকে অবস্থিত ওহ সেন্ট জোসেফ রিসোর্ট হোটেলে ‘এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। 

ওই অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম ছাড়াও আটলান্টিক কাউনটি শেরিফ এরিক শেফলার, কাউন্সিল এট লার্জ এম ও ডেলগাডো এবং জেফরি ফন্টলেরয়কেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জার্সি সিনেটর জেফ ভ্যান ড্রিউ, কাউন্সিলম্যান জিমি চ্যাংসহ স্থানীয় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ।

দর্শক সারিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা
দর্শক সারিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ফ্রাঙ্ক এম গিলিয়াম, এরিক শেফলার, এম ও ডেলগাডো এবং জেফরি ফন্টলেরয়কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিপ্লব দেব ও সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এইচ রেজা, কামাল হোসেন, মো. সেলিম, মিরাজ খান, আজিজুল ইসলাম ফেরদৌস, সৈয়দ মো. কাউসার, মো. জিয়া প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথি। পরে নৈশভোজের আয়োজন করা হয়।