আটলান্টিক সিটির স্কুলে পালন হচ্ছে ২১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সির আটলান্টিক সিটির পাবলিক স্কুলগুলোতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটলান্টিক সিটির স্কুল ডিস্ট্রিক্টের ইতিহাসে এবারই প্রথম মহান এই দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নবনির্বাচিত সদস্য বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটলান্টিক সিটির স্কুল ডিস্ট্রিক্টেরর ওয়েবসাইটে এ সম্পর্কিত সংবাদ সংযুক্ত করা হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি পালনের এ সিদ্ধান্তে আটলান্টিক সিটির বিভিন্ন ভাষাভাষী কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে।