আড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজই কত শত ছল কথা
মধ্যবর্তী জীবনের একলার দুপুর
কখনবা বাউল মন উড়ুক্কু
তন্ত্রসারে মহাজীবন
শিশির ভেজা রাত -সান্নাটা
কখনো’বা কাটাকুটি খেলায়
কখনো’বা ফিরে দেখা-
মন পাগল আর চিরব্যথা
শিমুলের পেঁজা তুলোয় আতশ কাচে
অর্ধ শত বছরের পুতুল খেলা
খড়ি মাটির আস্তরণে
আড়াল রেখে- জীবন দেখা।।