আড়ি পাতা বন্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের ফোনে আড়ি পেতে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) তথ্য সংগ্রহ বন্ধের পক্ষে ভোট দিয়েছে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। গত বুধবার প্রতিনিধি পরিষদে ‘ইউএসএ ফ্রিডম অ্যাক্ট’ নামের ওই বিলের পক্ষে ৩৩৮ ও বিপক্ষে ৮৮ ভোট পড়ে। এ বিল পাস হওয়াকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নাগরিক অধিকারের পক্ষে বড় জয় হিসেবে দেখা হচ্ছে। ২০১৩ সালের এনএসএর চুক্তিভিত্তিক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের জনগণের ফোনে আড়ি পাতার কথা ফাঁস করেন।
এএফপি