আতাউর রহমান ও মজম্মিল আলীর মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা নিবাসী আতাউর রহমান ও গোলাপগঞ্জ উপজেলার খাটখাই নিবাসী মজম্মিল আলীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
মরহুম আতাউর রহমান পার্কচেস্টারের বাসিন্দা ও সিলেট দক্ষিণ সুরমা নিউইয়র্ক ইন্‌ক-এর উপদেষ্টা এবং পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সেক্রেটারি খলিলুর রহমানের বড় ভাই।
সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উভয় পরিবারের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।