আনন্দ সমাবেশ আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ সমাবেশে আ.লীগের নেতাকর্মীরা

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৪৬তম দিবস উদ্‌যাপন করেছে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রাতে জাতিসংঘ ভবনের সামনে আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।

১৯৭৪ সালের এদিনে বাংলাদেশ জাতিসংঘের পূর্তি সদস্যপদ লাভ করে। এরই ধারাবাহিকতায় সেই বছরের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে বাংলায় ভাষণ দেন জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আনন্দ সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ।

সমাবেশে ড. সিদ্দিকুর রহমান বলেন, শত বাধা-বিপত্তি অতিক্রম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এ জন্য যেসব দেশ সহযোগিতা করেছেন, সে সব দেশের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজ বঙ্গবন্ধুকে বারবার মনে পড়ছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পরে ২১ ডিসেম্বর জাতিসংঘ ঢাকায় জাতিসংঘের রিলিফ অপারেশনস (ইউএনআরডি) তৈরি করে। এর পরিচালনায় ছিলেন রবার্ট জ্যাকসন।

সিদ্দিক বলেন, জাতিসংঘের তৎকালীন মহাসচিব ১৯৭৩ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ সফর করেছিলেন। জাতিসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে চালনা বন্দরের (বর্তমান মোংলা বন্দর) পুনর্গঠনের জন্য সহায়তা দেয়। জাতিসংঘ ১৯৭৩ সালে পাকিস্তানে আটক হওয়া বাঙালিদের বাংলাদেশে প্রত্যাবাসন করতে সহায়তা করেছিল এবং ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। তিনি বলেন, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন।

ড. সিদ্দিক বলেন, আমরা যেকোনো দুর্যোগে শেখ হাসিনার পাশে আছি, থাকব। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোন মীর জাফরের জায়গা হবে না। যারা আওয়ামী লীগ করবেন, তাদের সত্যিকারের মুজিব সৈনিক হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সহসভাপতি সামছুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন ও আবদুল হাসিব, প্রচার সম্পাদক দুলাল মিয়া, প্রবাসীকল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলেমান আলী, কার্যকরী সদস্য সাহানারা রহমান, দলের কানেকটিকাট স্টেটের সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শাখা যুবলীগ নেতা শাহ সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন, হ‌ুমায়ূন কবির, সহিদুল ইসলাম, সদর উদ্দিন আহমদ, মোহাম্মদ জহিরুল ইসলাম, আবদুল মান্নান, রফিকুল ইসলাম, মুশফিক সালাহিন, আসাদ উজ্জামান, আবদুল বাছিত প্রমুখ।