আনন্দমেলায় সুরের জাদুতে মুগ্ধ আটলান্টার প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টার বিভার রুইন রোডের মন্টে কার্লো বলরুমে ২ জুলাই ঈদ আনন্দমেলার আয়োজন করা হয়েছে। এতে শিল্পীদের সুরের মূর্ছনায় বিমোহিত হন দর্শকেরা।
আটলান্টায় এবার ঈদের পর সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঈদ আনন্দমেলা। জনপ্রিয় কণ্ঠশিল্পী রুখসানা মীর্জা, মেহেরুন আহমেদ ও শীলা আজিজের সুরেলা কণ্ঠের জাদুতে মন্টে কার্লে বলরুম ছিল উচ্ছ্বাস-আনন্দে ভরপুর। আনন্দমেলার পরিবেশনায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় খল-অভিনেতা আহমেদ শরীফও। প্রবাসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মা-বাবা, ভাইবোন ও আত্মীয়স্বজনদের নিয়েই মধ্যরাত পর্যন্ত অতিথি শিল্পীদের বিরতিহীন গানসহ স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান উপভোগ করে আনন্দ-উৎসবে মেতেছিলেন তাঁরা। স্থানীয় শিল্পী মেহেক ও পার্সার নৃত্যটি ছিল বেশ উপভোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মুহাম্মদ আলী মানিক, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জামান ঝন্টু, জর্জিয়া আওয়ামী লীগের উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাবেক সভাপতি সলিম উল্লাহ সলি, জর্জিয়া শাখা বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল, এমঅ্যান্ডজে ফাউন্ডেশনের সভাপতি জামিল ইমরান, ফোবানার নির্বাহী সচিব মহিদুল মওলা দিলু, সাংবাদিক সালেহ আহমেদ, কবি গোলাম রহমান, জর্জিয়া শাখা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাক আহমেদ, আহমেদ চুন্নু, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলা ধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া, ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান, মানচিত্র নিউজ ডটকমের প্রকাশক ও সম্পাদক এ এইচ রাসেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী এক্সচেঞ্জের ম্যানেজার বোরহান উদ্দিন আহমেদ, দেশি ডেমোক্র্যাটস-এর সভাপতি খান মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মামুন শরীফ, মুক্তিযোদ্ধা এম এ হামিদ, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটসের ভাইস চেয়ারম্যান মোস্তফা জাহিদ টিটু, বাংলাধারার নির্বাহী পরিচালক রেজওয়ান আহমেদ হৃদয় ও পরিচালক মারুফ ভূঁইয়া, আবদুল হক, শাকিরা আলী বাচ্চি, মুনমুন জামান, আবু তালুকদার, সালমা আলী, মামুন মাসুদ প্রমুখ।
মূল আয়োজক হুমায়ুন কবির কাউসারকে সর্বাত্মক সহায়তা করেন চ্যারিটিব্যাল অর্গানাইজেশন মানচিত্র ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ আলী সজল, মোহাম্মদ রহমান রুবন, মোহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক সাদমান সুমন, হাসান চৌধুরী সুহেল, তোফায়েল আহমেদ তপু, রানা আহমেদ, পায়েল, সিরাজুল ইসলাম সিজু, আবু জাহেদ, মো. রাহি, নওশাদ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাগত বক্তব্য দেন হুমায়ুন কবির কাওসার। এ সময় তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে অনুষ্ঠান আয়োজনের প্রধান স্পনসর নাইম রহমান ও তাঁর সহধর্মিণী মিসেস রহমানকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মন্টে কার্লো বলরুমের মালিক হান্নান চৌধুরী। অনুষ্ঠানের মধ্য পর্বে সংগীত উপভোগের পাশাপাশি আমন্ত্রিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। সাংস্কৃতিক সংগঠক দেবযানী সাহা, শামিমুল ইসলাম শামীম ও সাংবাদিক রুমী কবির যৌথভাবে ঈদ আনন্দমেলার সঞ্চালনা করেন।