আনিস আহমেদের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিস আহমেদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা
আনিস আহমেদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গেইথার্সবার্গ রিজিওনাল লাইব্রেরি মিলনায়তনে ৫ আগস্ট শিক্ষক ও সংবাদ বিশ্লেষক হিসেবে সুপরিচিত কবি আনিস আহমেদের চতুর্থ কবিতার বই অন্তরপুরের নিরন্তর স্বপ্ন-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম বইটির মোড়ক উন্মোচন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফি) এই অনুষ্ঠানের আয়োজন করে। বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আবৃত্তিতে ছিলেন সামিনা আমিন, ইকবাল বাহার চৌধুরী, এ কে এম আসাদুজ্জামান, মিজানুর রহমান খান, শওকত দিপু, আতিয়া মাহজাবিন, অদিতি সাদিয়া রহমান, সাবরিনা চৌধুরী ডোনা, সিলিকা কণা, হুমায়রা হায়দার, ড. মোহাম্মদ নকীবুদ্দীন, কুলসুম আরা খুকী, শাহনাজ ফারুক, ইশরাত সুলতানা, আরিফুর রহমান স্বপন, শারমিন চৌধুরী, অদিতি সাদিয়া রহমান। এ ছাড়া কবির ওপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন ড. আনিসুর রহমান।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন আনন্দ খান, ডরোথি বোস, দেবশ্রী মিত্র, কুমকুম বাগচী, মধুমিতা মৈত্র, রুমানা সুমি ও নাসিম সুলতান। নৃত্যে অংশ নেন রোজমেরী মিতু গনসালভেস ও রোকেয়া জাহান হাসি।
‘কবি এবং কবিতাকে নিয়ে সংলাপ’ পর্বে কবি ও কবিতার ওপর আলোচনা ও কথোপকথনে অংশ নেন কবি আনিস আহমেদ, আশীফ এন্তাজ রবি ও ফারজানা মুসাওয়ির দীপা। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন লেখিকা নাজমা রহমান, ভয়েস আমেরিকার সংবাদ পাঠক ইকবাল বাহার চৌধুরী ও ভয়েস আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। সবশেষে কবি আনিস আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।