আনিস আহমেদের বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়েস অব আমেরিকার ব্রডকাস্ট সাংবাদিক বাচিক শিল্পী ও কবি আনিস আহমেদের কবিতার বই ‘দুঃখ সুখের সূক্ষ্ম সুর’-এর মোড়ক উন্মোচন করা হবে আগামী ২২ সেপ্টেম্বর। ভার্জিনিয়ার মেসন ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট সেন্টারে (৬৫০৭ কলাম্বিয়া পাইক, এনানডেল, ভার্জিনিয়া-২২০০৩) বেলা ২টায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কবি আনিস আহমেদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফি) মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করবেন প্রখ্যাত অভিনেতা হাসান ইমাম। বইয়ের ওপর আলোচনা করবেন জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমীনুর রহমান দিপু। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চাইলে বইটি সংগ্রহ করতে পারবেন।