আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলনের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে মিলন মেলায় অতিথিরা
জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে মিলন মেলায় অতিথিরা

আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সম্মেলনে সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা এক মিলনমেলার আয়োজন করেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে আয়োজিত এবারের সম্মেলন দর্শক-শ্রোতাদের মধ্যে বিপুল উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দর্শক-শ্রোতায় সম্মেলন কেন্দ্র ছিল কানায় কানায় পূর্ণ। নির্ধারিত আসন পূর্ণ হওয়ায় পরও বহু দর্শক দাঁড়িয়ে মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। লোকগানে সমৃদ্ধ, লোকনৃত্যে পরিপূর্ণ সুন্দর রুচিশীল সম্মেলনটি বাঙালি সংস্কৃতির গৌরব প্রবাসী নতুন প্রজন্মদের মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছে। 

১৪ অক্টোবর বিকেল ৫টায় পালকি পার্টি সেন্টার জ্যাকসন হাইটসে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্‌যাপন কমিটির সম্মানিত আহ্বায়ক কমিউনিটি অ্যাকটিভিস্ট ও মূলধারার রাজনীতিবিদ এম. আমিনউল্লাহর সম্মতিক্রমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির সমন্বয়কারী হাজী আবদুর রহমান। সম্মেলন কমিটির সদস্যসচিব ও স্বাগতিক সংগঠন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় ভাওয়াইয়া উৎসব ২০০৭-এর জাতীয় পদক প্রাপ্ত সংগঠক নুর ইসলাম বর্ষণের পরিচালনায় সম্মেলন ২০১৭-এর সফলতা নিয়ে অভিমত ব্যক্ত করেন কনভেনর এম. আমিনউল্লাহ, প্রধান সমন্বয়কারী আইটি বিশেষজ্ঞ একেএম নুরুল হক, সুভেনিয়ার চেয়ারম্যান কবি, কথাকার, সাংবাদিক ও টিভি উপস্থাপক এবিএম সালেহ উদ্দিন, উপদেষ্টা কবি বীর মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য, উপদেষ্টা ও লোক সংস্কৃতি বিশেষজ্ঞ এম. আনোয়ার খন্দকার, যুগ্ম আহ্বায়ক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কণ্ঠশিল্পী নার্গিস রহমান, সেলিম ইব্রাহীম, সুজাতা সরকার, প্রচার চেয়ারম্যান কণ্ঠশিল্পী বাবলী হক, কণ্ঠশিল্পী যথাক্রমে আব্দুল হাফিজ আবদার, তামান্না হাসিনা, হেলেন আহমেদ, রোকশানা হাবিব, কানিজ আয়শা, ফারজিন ঝর্ণা, সাবরিনা রহমান, তানজিম আহমেদ, রওশন বেগম, ফরিদা ইয়াসমিন, নৃত্যশিল্পী বিনা বর্মন ও শিল্পী দম্পতি মিঃ কর্মকার ও মিতা কর্মকার। সবাই সম্মেনের সফলতা নিয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। এরপর উপস্থিত শিল্পীবৃন্দ প্রাণের উচ্ছ্বাসে গান পরিবেশন করেন। পরিশেষে প্রীতি ভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে। আগামী আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি স্মরণে আয়োজনের ঘোষণা দেওয়া হয়।