আফ্রিকার প্রশংসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আফ্রিকা উঠে আসছে, বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আফ্রিকার নেতাদের শীর্ষ সম্মেলনে এ প্রশংসাসূচক কথা বলেন তিনি। এ দিন সমাপনী দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবামা। গতকালের আলোচনায় নিরাপত্তাগত উদ্বেগ ও দুর্নীতি প্রাধান্য পাওয়ার কথা। মার্কিন সরকারের ভাষ্য, এ দুটি বিষয়ই আফ্রিকার প্রবৃদ্ধি ঠেকিয়ে রাখছে। এ​ সম্মেলনে আফ্রিকার ৪০ জন নেতা যোগ দিয়েছেন। সম্মেলন চলার সময় মার্কিন প্রতিষ্ঠানগুলো মহাদেশটিতে এক হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। পররাষ্ট্র দপ্তরে গতকালের অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ওবামা বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আফ্রিকা মহাদেশ আগের চেয়ে শক্তিশালী। আফ্রিকার মানুষই আফ্রিকার নেতৃত্ব দিচ্ছে। বিবিসি।