আবদুল মান্নান ও ফজিলাতুন্নেসা বাপ্পী স্মরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মরণ সভা ও দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
স্মরণ সভা ও দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা

ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান ও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আমেরিকাপ্রবাসী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রয়াত দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিবাসন-বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাস-এর সভাপতি মো. ইসরাফিল আলম।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়ের সঞ্চালনায় ও সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন—যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন ও আবদুর রহিম বাদশা, প্রচার সম্পাদক দুলাল মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবদুল হামিদ ও আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগের নেতা শেখ আতিকুল ইসলাম, নুরুল আমিন, কফিল চৌধুরী, হুমায়ুন চৌধুরী, কাজী আজিজুল হক, মোহাম্মদ জুয়েল আহমেদ, ডি এম রনেল, মো. শিমুল হাসান, সিবলী সাদিক, মাসুদ হোসেন সিরাজী, কবীর আলী, সৈয়দ কিবরিয়া, রাকিব হোসেন, ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর এইচ মিয়া ও হেলালসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধে শহীদ এবং মরহুম আবদুল মান্নান ও ফজিলাতুন্নেসা বাপ্পীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, আবদুল মান্নানের মৃত্যুতে বাঙালি জাতি একজন সৎ, নির্ভীক, আদর্শবান রাজনীতিককে হারাল। বাংলাদেশ ছাত্রলীগের যোগ্য সভাপতি হিসেবে যেমন তিনি দলকে পরিচালিত করেছেন তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও সাংগঠনিক সম্পাদক হিসেবেও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। সংসদ সদস্য হিসেবেও অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন আবদুল মান্নান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কয়েকজন ছাত্রলীগের নেতাকে নিয়ে গর্ব করেন তাঁদের অন্যতম ছিলেন আবদুল মান্নান।
বক্তারা ফজিলাতুন্নেসা বাপ্পীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।