আবার অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বভ্রমণে বের হওয়া সৌরচালিত উড়োজাহাজ সোলার ইমপালস-২ কয়েক মাসের জন্য অচল হয়ে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে পৌঁছানোর পর এর ব্যাটারি অকার্যকর হয়ে যায়। হালকা উড়োজাহাজটির বিশ্বভ্রমণের পরিকল্পনা থাকলেও মাত্র অর্ধেক পথপরিক্রমা শেষ হয়েছে। উড়োজাহাজটির নির্মাতাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এর ব্যাটারিতে বড় ধরনের সমস্যা হয়েছে। এটি মেরামতে কয়েক মাস সময় দরকার।’ আরও বলা হয়, জাপান থেকে হাওয়াই পৌঁছানোর পাঁচ দিনের যাত্রায় ব্যাটারিটি প্রচণ্ড রকম উত্তপ্ত হয়ে উঠেছিল।