আবার আ.লীগের জয় নিশ্চিতে এক হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনার জন্য প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। গত ৩১ মার্চ ভার্জিনিয়ার স্টার্লিং শহরের একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
এতে মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন শিকদার বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের এখনই কাজ শুরু করতে হবে। নির্বাচনের আগে মাত্র দেড় বছর হাতে আছে। নেতা-কর্মীদের কথা কম বলে বেশি কাজ করতে হবে।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী পরিবারের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু।
সভায় বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন, নুরুল আমিন, আজম আযাদ; সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ, কামাল হোসেন, শাহেদা লিপি; মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু; মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী; মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি উত্তম মণ্ডল, মোহাম্মদ এস হক, জাহিদ কাদের; যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সোহেল, জিয়াউদ্দীন খান প্রমুখ।