আবার আলোয় ভরে উঠুক এই শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু সামলে উঠতে না উঠতে আরেকটা পরিস্থিতি এসে আমাদের গ্রাস করছে। সমাধান হতে হতে যেন সব সমস্যা জট পাকিয়ে যাচ্ছে। নিজের দেশের রাজনৈতিক অস্থিরতা, চাকরির বাজার, আর্থসামাজিক দিক সামলানো মুশকিল বলেই পাড়ি জমিয়েছি দেশান্তরে। পরবাসেও এক অকূল দরিয়ার মতো। প্রিয়জন ছেড়ে আসার বেদনা সামাল দিতে না দিতে এই ওঠে ঝড়, এই ওঠে জলোচ্ছ্বাস মনের আঙিনায়। নিজেকে খাপ খাইয়ে নেওয়া সেও কম কথা নয়! অভিবাসন, ইমিগ্রেশন, বৈধ–অবৈধ সবকিছুতেই যখন-তখন চলছে ট্রাজার রাজনীতি। স্বস্তির নিশ্বাস সবাই যে ফেলছেন, তা নয়। বাকিরা তো অস্থির অনেক হিসেবের বাইরে। মরে মরে বেঁচে থাকার মত জোকারের হাসি–মুখে দিব্যি চলে জীবন।
মাস শেষে টান পড়ে ডলারে। ঘরের ভাড়া, অবশিষ্ট কিছু দায় বুড়ো মা-বাবা কিংবা এমন কেউ, যাকে কিছু ডলার না পাঠালেই নয়। যাঁদের আছে তাঁরা আরও চায়। সাহায্যের হাত বাড়ালে করুণা করে হলেও ব্যাংক ব্যালেন্সের অঙ্ক নিচে নেমে যেতে পারে। তাই মানবতা কাকে বলে, তাঁরা তা জানেও না। এঁদের হয়তো দেশে পাঠানোর দায় নেই। থাকলেও তেমন একটা কেউ কেয়ার করে না। যার যার জীবনে বিশ্বাসী মানুষ চলে বুক ফুলিয়ে। সে একই ছবি লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্যে তো মধ্যবত্তি ঘরে।
এমন সব দোটানায় সাধারণ জীবন সদাই দোদুল্যমান। পৃথিবী কোথাও ঝলসে ওঠে ক্ষেপনাস্ত্র–মরনাস্ত্রে। কোথাও বইয়ে দিচ্ছে হিন্দু, মুসলমান দাঙ্গা, ইহুদির ঘৃণা রক্ত গঙ্গা। তারপর এসব কিছুকে অতি তুচ্ছ ভাবনায় ফেলে স্থান করে নিয়েছে মহামারি নামে কেউ। সব ছাপিয়ে নিজের দেশ নয়, বসত স্থল নয়, ভাবতে হচ্ছে পৃথিবী নামক গ্রহের কথা! অতি ক্ষুদ্র এক জীবাণু খেলছে আমাদের নিয়ে। আমরা তার কাছে জিম্মি। সে বিজ্ঞানের অভিশপ্ত আশীর্বাদ! না না স্রষ্টার গজব! দর্শন আর বুদ্ধির এমন দ্বন্দ্ব নিয়ে জনজীবন যেন হঠাৎ স্থবির হয়ে পড়েছে।
সবাইকে একত্রিত করতে পারা একটা বিশেষ যোগ্যতার ব্যাপার। সেই যোগ্যতা অর্জন করতে পেরে করোনাভাইরাস খুব গর্ব অনুভব করছে। হয়তো একদিন তারা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তবে এই মানবজাতিকে এক করতে পারার মতো কঠিন কাজ করার জন্য আজীবন তাঁর মাথা উঁচু করে থাকবে। হাজার হাজার মেডিকেল ছাত্র তাঁদের কথা পড়বে। খুশিতে না হোক, ভয়ে মা–বাবা সন্তানদের প্রতিষেধক দিতে নিয়ে যাবে। সে এ পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু মানবজাতির মাথায় আপন হয়ে থাকবে। রূপকথার মতো আমরা মনে করতে থাকব আমাদের করোনা কাল। খুঁশখুঁশে কাশি নিয়ে চলা প্রেমিকের ঠোঁটে ঠোঁট রাখতে না পারার দুঃখে আমরা রচনা করব ‘লাভ ইন দ্য টাইম অব করোনা’। মুখে মাস্ক পরে আমরা অন্তর দিয়ে শুধু ভালোবাসা অনুভব করব। আমাদের জীবনে এখন প্রতিক্ষণ মৃত্যু ভয় আমাদেরকে বিশুদ্ধ করে তুলবে। আমরা আর কাউকে আঘাত করব না।
করোনা চুপি চুপি বলে, এই চীনা জাতিকে সবার আগে কাইৎ করার একটা বিশেষ কারণ আছে। তাঁরা এত বেশি বেড়েছে যে বলার মতো না। তাঁরা দেখতে পাঁচ ফুট লম্বা হলে কী হবে? তাঁদের বুদ্ধি মাটির নিচে আরও সাত ফুট বেশি। তাঁরা চিংচুং করে বলে কত কী? আর তাঁদের ছোট ছোট হাত দুটি দিয়ে তাঁরা পারে না এমন কাজ নেই। তাঁদের মাথার মগজের সূক্ষ্ম চুলে চুলে এত বুদ্ধি যে, তারা পারে না হেন কাজ নেই। তাঁরা কথিত প্লাস্টিকের চাল বানায়, রসুন বানায়। এদের শাস্তি দেওয়া খুব জরুরি ছিল। এ জন্য বিধাতার দূত হয়ে এসেছে সে। ভাইরাসকে তাঁদের কাছে পাঠিয়েছেন, করোনা ভাইরাসের আবিষ্কারক হিসেবে মরতে মরতেও তারা যেন বলতে পারে ‘মেড ইন চায়না’।
পৃথিবীর কথা না হয় বাদই দিলাম। আমার এই নিউইয়র্ক শহর যে কখনো নীরব হয় না, দিনে কিংবা রাতে—এই শহর আজ নীরব। সে নীরবতা যেন প্রকৃতিকেও দুঃখাতুর করে তুলেছে। আকাশে-বাতাসে সুনসান নীরবতা। কোথাও মানুষ, অমানুষ কিছুই নেই। পথের বুকে দারুণ হাহাকার! পথচারী নেই। নেই শব্দের কোনো কোলাহল। পাথরের পথও যেন ব্যথায় মুষড়ে পড়েছে। সে একাকিত্ব দেখা যায় না। মন কাঁদে ব্যথায়। চোখ ভরে আসে জলে। যেন কোথাও কেউ নেই। আমাকে দুঃখী করে না ঘরে বন্ধ মানুষের মন। আমাকে দুঃখী করে এই প্রকৃতি। বিমানবন্দরে ছড়িয়ে–ছিটিয়ে বসে থাকা সব মানুষের মুখে একই ছাপ! কী হয়? কী হয়? আমরা মাঝে মাঝে হাসি। কথা বলি, সেও আমাদের এ করোনা কাল। দেখা যাক কী হয়?
মন্দির, মসজিদ, গির্জা বন্ধ হয়ে গেছে। হয়তো স্বয়ং বিধাতা চান না নকল ভক্তি। কাবা ঘর যেখানে পয়সা হলে যাওয়া যায়। সমানে মিথ্যা কথা বলে, খুন, রাহাজানি, অপরাধ করে তারপর গেলাম কাবা ঘরে, গুরুদুয়ারা মন্দিরে। তাঁরাও ক্লান্ত বোধ করছেন এমন মিথ্যা ভক্তিতে। যে ঘরের অতি আপনজনের খবর নিতে আমরা ভুলে গেছি, আজ বাধ্য করেছেন তাঁদের জন্য সচেতন থাকতে। তাঁর জন্য না হোক, নিজের জন্য হলেও আড়ি ভেঙে বলতে হচ্ছে, ‘এই তুমি কী হাত ধুয়েছ? আরেকটু ভালো করে ধুয়ে নাও’। পারলে হাতটা মুছিয়ে দিতে দিতে অনুভব করে নেব, বহুকালের সে স্পর্শ যা ছুঁয়ে দেখা হয়নি দীর্ঘকাল। এ হবে আমাদের করোনা কাল। আমরা শুধু হাত ধুবো না, আমরা আমাদের অন্তর ধুয়ে নেব আবার।
আমরা সবাই জানি, আমরা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের এখন কিছু শক্তি দরকার। নবাব সিরাজদ্দৌলা যেমন পলাশীর প্রান্তরে জানতে চেয়েছিলেন, কে দেবে আশা? কে দেবে ভরসা? আমাদের এ ক্রান্তি লগ্নে আমরা একে অপরকে শুধু আশা দেব, ভালোবাসা দেব। আমরা দূরে আছি শুধু এক জীবাণু নামক দৈত্য থেকে, প্রিয়জন থেকে নয়। আমাদের হাতে এখনো আছে এক যোগাযোগ ব্যবস্থা। সামাজিক মাধ্যম। পাশে থাকা প্রিয়জনের সঙ্গে বসে খোঁজ নেব, প্রিয় বন্ধুটি কেমন আছে? এটাই আশা। এটাই ভালোবাসা।
এই মুহূর্তে আমাদের ধীরস্থির থাকাটা খুবই জরুরি। আমি নিজে যদি স্থির না থাকি, তবে আমার মেয়েকে কীভাবে বলব—এই চুপ থাকো, শান্তিতে থাকো। নিজে যদি ঘরে না থাকতে পারি, তবে কীভাবে বলব ওকে ঘরে থাকতে? কিন্তু নিজের জন্য না হোক, নিজের পরিবারের অন্যদের জন্য হলেও আমাকে আপনাকে ধীরস্থির থাকতে হবে। এ জন্য প্রথমে আমাকে যা করতে হবে, তা হচ্ছে নিজেকে সে পথে ধরে রাখা। আমাকে দেখে আমার মেয়ে সেটি শিখবে। বললে সে শিখবে না, উল্টো তর্ক–বিতর্ক করবে। (উদাহরণ হিসেবের নিজের মেয়ের কথা বললাম, তবে সে লক্ষ্মী মেয়ে) এখন যে কাজ আমাকে দিয়ে হচ্ছে না, সে কাজ বাচ্চা কীভাবে করবে? আমি যখন বসে প্রার্থনা করব, সেও করবে। মায়ের মুখ দেখে বুঝে ফেলবে, আমরা কষ্টে আছি।
আমাদের কোনো আঞ্চলিক শক্তি দরকার। আমরা সবাই একেকটা এনজেল হয়ে উঠব। মন ভালো রাখব। এ পৃথিবী আমরা ঠিক রাখব। আমাদের ডাক্তার, নার্স, গবেষক, বিজ্ঞানী তাঁরা আমাদের সুপার এনজেল। আমরা যুদ্ধ জয় করব। আমরা আবার হাসব। আবার আলোয় ভরে যাবে এই শহর, এই পৃথিবী। আমাদের বাস্তব খুব কঠিন কিন্তু আমরা সহজ–সরল পৃথিবীর আশা নিয়ে ঘুমাব, আবার জাগব।