আবার খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত সংগীতশিল্পী বিটলস সদস্য জন লেননের হত্যাকারী মার্ক চ্যাপম্যানের প্যারোলে মুক্তির আবেদন অষ্টমবারের মতো খারিজ করেছে নিউইয়র্কের কর্তৃপক্ষ। জন লেননকে ১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করে হত্যা করেন চ্যাপম্যান। ১৯৮১ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। ৫৯ বছর বয়সী চ্যাপম্যান এখন নিউইয়র্কের এক কারাগারে রয়েছেন৷ সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মিলছে না তাঁর। প্যারোল বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্ক চ্যাপম্যানের মুক্তি জননিরাপত্তা এবং জনকল্যাণের জন্য হুমকি।
বিবিসি