প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লসটন শহরে আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গির্জাটি গতকাল রোববার আবার খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়। শ্বেতাঙ্গ এক বন্দুকধারীর হামলায় সেখানে গত বুধবার নয়জন নিহত হয়। এমানুয়েল আফ্রিকান মেথডিস্ট চার্চের সদস্যরা গত শনিবার গির্জার সেই ঘরটিতে বৈঠক করেন, যেখানে তাঁদের বন্ধুদের গুলি করে হত্যা করা হয়েছিল। বৈঠকে অংশগ্রহণকারী একজন সদস্য বলেন, গতকাল থেকেই গির্জাটির দরজা সবার জন্য উন্মুক্ত রাখার কথা।
বিবিসি