আবার ট্রল ইভানকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প বাবার মতোই নানান সময়ে নানান কিছু করে আলোচনা থাকেন। তিনি পিছিয়ে নেই বাবার চেয়ে। এবার পুরোনো একটি টুইট ‘ভুল’ বার্তার কারণে আবার তিনি ইন্টারনেটে আলোচনায়। ট্রল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বেশ আগে টুইটারে এক পোস্টে ইভানকা নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি তুলে ধরেন। তিনি আইনস্টাইনকে ভুলভাবে উদ্ধৃত করে টুইটারে লেখেন ‘তথ্য (ফ্যাক্ট) যদি তত্ত্বের সঙ্গে মানানসই না হয়, তাহলে ফ্যাক্ট পরিবর্তন কর’। আইনস্টাইনের সঠিক উক্তিটি হলো, ‘তথ্য (ফ্যাক্ট) যদি তত্ত্বের সঙ্গে মানানসই না হয়, তাহলে তত্ত্বকে পরিবর্তন কর’।

ঘটনাটি ২০১৩ সালের জুন মাসে হলেও গত রোববার ‘গ্রিন লাইট’ আইনস্টাইনের এস্টেট অফিশিয়াল প্রতিনিধি বিষয়টি সামনে এনে প্রকৃত কথাটি টুইটারে তুলে ধরেন। আর তা করাতেই সামনে চলে আসে ইভানকার ভুলের বিষয়টি। এরপরে শুরু হয় তাকে নিয়ে মজা।

আবার অনেকেই তার এই ভুল উদ্ধৃতি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্যসূত্র: এনডিটিভি