প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতি আবার বাবা-মা হতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার অনাগত নতুন অতিথির খবরটি ফেসবুকেই জানান দেন জাকারবার্গ। জাকারবার্গ দম্পতি এ বছরই নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রত্যাশা করছেন। তাঁদের ১৫ মাস বয়সী প্রথম সন্তান ম্যাক্সিমা ‘ম্যাক্স’ তখন পাবে খেলার সঙ্গী। ফেসবুকে জাকারবার্গ লিখেছেন, ‘দ্বিতীয় সন্তানও মেয়ে হবে বলে আশা করছি।’ মেয়ে সন্তানকে বড় উপহার উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি তিন বোনের সঙ্গে বেড়ে উঠেছি...ওরা শুধু বোন ছিল না, ছিল সবচেয়ে ভালো বন্ধু।’ পিপল