আবার বিল গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেরদের তালিকায় এক নম্বর স্থানটি ধরে রেখেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। প্রভাবশালী বাণিজ্য সাময়িকী ফোর্বস-এর বার্ষিক র‍্যাঙ্কিংয়ে এ বছরও সেরা ধনী নির্বাচিত হন তিনি। এ নিয়ে ১৬ বার তিনি সেরা ধনীর খেতাব পেলেন। এক বছরে তাঁর সম্পদ ৩০০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯০০ কোটি (৭৯ বিলিয়ন) ডলারে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন যথাক্রমে কার্লোস স্লিম হেলু ও ওয়ারেন বাফেট। বিশ্বে বর্তমানে শত কোটিপতি ব্যক্তির সংখ্যা ১ হাজার ৮২৬ জন।
বিবিসি