আবাসন কর্তৃপক্ষ খেলার মাঠ রক্ষণাবেক্ষণে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগর আবাসন কর্তৃপক্ষের অধীনে খেলার মাঠের রক্ষণাবেক্ষণে হয়েছে। তবে নগরীর এ গুরুত্বপূর্ণ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন গুরুত্ব দিচ্ছে না। ৪ এপ্রিল প্রকাশিত অডিট প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ পেয়েছে।
নগরীর কম্পট্রোলার স্কট এম. স্ট্রিঙ্গার বলেন, আবাসন কর্তৃপক্ষের অধীনে হাজারো খেলার মাঠ আছে। এগুলোর নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
অডিট প্রতিবেদনে অভিযোগ করা হয়, মোট খেলার মাঠের ৭০ শতাংশই যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি।
আবাসন কর্তৃপক্ষের অধীনে নগরীর ৭৮৮টি খেলার মাঠের মধ্যে ৫৪৯টিই অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। অডিট প্রতিবেদন প্রকাশ উপলক্ষে কম্পট্রোলার বলেন, অনেক খেলার সরঞ্জামই হয়তো নেই। হারিয়ে গেছে কিংবা ভেঙে গেছে। বাইরের অংশ খাঁজকাটা ধারালো কিংবা নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, এগুলোর বাইরের অংশ বাচ্চাদের জন্য নিরাপদ নয়। এগুলোর বাইরের ধারালো অংশ, নড়বড়ে হাতলসহ মাঠের টাইলস বাইরে থেকে দেখা যায়। ভঙ্গুর ও জরাজীর্ণ। এগুলো শিশুদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এমনকি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থাও হতে পারে। এ ধরনের পরিস্থিতির জন্য কম্পট্রোলার নগরীর আবাসন কর্তৃপক্ষের পরিদর্শন প্রক্রিয়াকে দায়ী করেন।
অন্যদিকে ২৫টি উন্নয়ন প্রকল্পে বিপজ্জনক পরিস্থিতি বিদ্যমান। কম্পট্রোলার বলেন, অডিট কর্মীরা এ ধরনের খেলার মাঠের ক্রীড়া-সরঞ্জামের ছবি তুলে এনেছেন। এগুলোর ব্যাপারে কম্পট্রোলারের দপ্তর আবাসন কর্তৃপক্ষের গত ১৭ মাসের পরিদর্শন প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে। ২৪টি উন্নয়নমূলক প্রকল্পের খেলার মাঠের বিপজ্জনক অবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে নগর আবাসন কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।
কম্পট্রোলার বলেন,৯টি প্রকল্প তাদের পরিদর্শন প্রতিবেদনে ভুল তথ্য পরিবেশন করেছে। অডিট কর্মীরা এগুলোকে যথাযথভাবে চিহ্নিত করেছেন। ১০টি প্রকল্প কোনো প্রতিবেদনই দেয়নি।
এদিকে নগর আবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ সংস্থা নিরাপদ, পরিচ্ছন্ন ও সুসংবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেদনের ৯০ দিনের মধ্যে খেলার মাঠের বিপজ্জনক পরিস্থিতি দূর করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।