আবেদন এবং খুঁটিনাটি সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোন আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়। সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোনে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন নাজমুল আলম।
সম্প্রতি এই অনুষ্ঠানে নাম–পরিচয় না দিয়ে একজন দর্শক জানতে চান, তার গ্রিনকার্ডধারী মা তারই ছোট ভাইয়ের জন্য আবেদন করেছেন। আবেদনের সময় তার ছোট ভাইয়ের বয়স ২১ বছরের নিচে ছিল। চলতি বছরের ২২ সেপ্টেম্বর তারা জানায়, তার ইন্টারভিউয়ের তারিখ দিচ্ছে। কিন্তু আগস্টে তার ভাইয়ের বয়স ২১ বছর হয়ে গেছে। এখনো ইন্টারভিউয়ের কোনো তারিখ তারা জানায়নি। এখন তাদের কী করতে হবে।
জবাবে অ্যাটর্নি নাজমুল অ্যাম্বাসি ও ভিসা সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেন। যেহেতু তার বয়স ২১ হয়ে গেছে, তাই দেরি না করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানান তিনি।
জ্যামাইকা থেকে সুমন জানতে চান, তিনি তাঁর স্ত্রীর গ্রিনকার্ড কন্ডিশন্যাল রিমুভালের জন্য সব ডকুমেন্ট ও ফি দিয়েছেন। এরপর ওরা একটা চিঠি পাঠিয়েছে উপযুক্ত ফি ও কাগজপত্র দেওয়ার অনুরোধ জানিয়ে। তবে নির্দিষ্ট করে কোনো কাগজের কথা বলেনি, এখন তিনি কি করবেন?
জবাবে নাজমুল এই দর্শককে অ্যাম্বাসিতে ফোন করে জিজ্ঞেস করতে অথবা তাঁর স্ত্রীর ফাইল নিয়ে একজন অ্যাটর্নির কাছে যেতে পরামর্শ দেন।
ভার্জিনিয়া থেকে একজন দর্শক জানতে চান, তিনি তার দুই ভাইয়ের জন্য ২০০৭ সালের জুনে আবেদন করেছেন। তাদের একজন তখন বিবাহিত এবং একজন অবিবাহিত ছিলেন, পরে দ্বিতীয় জনও বিয়ে করে এবং দুজনের এখন বাচ্চা আছে। এখন বাচ্চাদের জন্য কি নতুন করে স্ট্যাটাস দেখাতে হবে?
জবাবে নাজমুল বলেন, আপাতত অ্যাম্বাসিতে শুধু বাচ্চাদের নাম, জন্ম তারিখ ও জন্ম সনদপত্র পাঠাতে বলেন।
ব্রঙ্কস থেকে বাসিত জানতে চান, তার স্ত্রীর বিয়ের আগে তাকেসহ বাবা–মায়ের জন্য তার আংকেল আবেদন করেছিলেন। কিন্তু ওই আবেদনটি তারা বাতিল করেছেন। বিয়ের পরে তিনি তার স্ত্রীর জন্য আবেদন করার সময় আগের বিষয়টি উল্লেখ করেননি। এখন কি কোনো অসুবিধা হবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, তার অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই এটি উল্লেখ করতে হবে। এ ব্যাপারে একজন অ্যাটর্নির পরামর্শ নেওয়া ভালো, না হলে বিষয়টি জটিল হবে।
নাম–পরিচয় না দিয়ে আরেকজন দর্শক জানতে চান, তিনি আবেদন করেছেন ২০০৭ সালের জুনে এবং অ্যাপ্লিকেশন আপ্রুভও হয়েছে। আবেদনের পরে তার ভাইদের সন্তান হয়েছে, এখন বাচ্চাদের কাগজপত্র কোথায় পাঠাবেন?
জবাবে নাজমুল বলেন, মামলা আপ্রুভ হলে কেসের নম্বর দিয়ে কাগজগুলো ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠাতে বলুন।
নুরুল আমিন নামে একজন প্রশ্ন পাঠিয়েছেন, এখন এফ–৪ ক্যাটাগরিতে ভিসা পেতে কত বছর লাগবে? উত্তরে নাজমুল আলম বলেন, ১২-১৩ বছর লাগবে, এটা আগের মতোই আছে।
দর্শক কামরুন নাহার জানতে চান, ২০০৯ সালের নভেম্বরে বোনের জন্য আবেদন করেছি, এখন কত দিন লাগবে? উত্তরে অ্যাটর্নি নাজমুল বলেন, আর ২ থেকে ৩ বছর লাগবে।
আরেকজন দর্শক নাম–পরিচয় না দিয়ে প্রশ্ন করেন, তার পরিচিত গ্রিনকার্ডধারী একজন মহিলা তাঁর স্বামীর জন্য আবেদন করেছেন প্রায় দুই বছর হয়। কিন্তু এখনো কোনো আপ্রুভাল লেটার আসেনি। তাদের সঙ্গে যোগাযোগ করলে বলে প্রসেসিংয়ে আছে।
জবাবে নাজমুল জানান, কোনো কারণে কেসটি আটকে আছে। এই কেস চালুর জন্য একজন আইনজ্ঞের কাছে ফাইল নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শাহজাহান জানতে চান, যদি কেউ এফ ৪ ক্যাটাগরিতে শুধু ভাই ও তার দুই বাচ্চার জন্য আবেদন করে, পরে তার ভাইয়ের আরও দুটি বাচ্চা জন্ম নিয়েছে। এখন মামলাটির ৯ বছর হয়েছে এবং আপ্রুভও হয়েছে।
জবাবে নাজমুল বলেন, ভাই যদি ইচ্ছা করেন, তাহলে তিনি তার বউ–বাচ্চা নিয়ে আসতে পারবেন, কারণ মূল বেনিফিশারী। নতুন বাচ্চাদের ইনফরমেশন দিতে পারেন তাদের জন্ম তারিখ ও নাম দিয়ে। এ জন্য তাদের ভিসা ফি দিতে হবে। আর না আনতে চাইলে ইন্টারভিউতে ব্যাখ্যা দিতে হবে, কেন নিচ্ছেন না।
অনুষ্ঠানের সব শেষ প্রশ্ন করেন আলবেনি থেকে শাহাদাত হোসেন। তিনি অ্যাসাইলাম ক্যাটাগরিতে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন। এতে কেউ কেউ ৬-৭ মাসেও পেয়ে যান আবার অনেকের দেরি হয়েও থাকে। এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সময় আছে কিনি।
নাজমুল বলেন, যদি ডকুমেন্টগুলোতে কোনো অসুবিধা না থাকে, তবে শিগগিরই চলে আসে।

ভিসা সম্পর্কিত বার্তা

পরিবারভিত্তিক এবং চাকরিভিত্তিক ভিসা প্রদানের বার্ষিক সংখ্যা কংগ্রেস কর্তৃক সীমাবদ্ধ। এই ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নির্ধারিত হয় যদি তাঁদের অগ্রাধিকার তারিখ হালনাগাদ থাকে ও ভিসার সংখ্যা বর্তমান থাকে। যদিও সম্ভাবনা আছে, অগ্রাধিকার তারিখের পরিবর্তন হতে পারে এবং সাক্ষাৎকারের সময় ভিসার সংখ্যা আর বর্তমান নাও থাকতে পারে। আপনার ক্যাটাগরির ভিসার সংখ্যা যদি বর্তমান না থাকে, তবুও আপনার সাক্ষাৎকার যথা সময়ে হবে, তবে আপনার ভিসা ততদিন পর্যন্ত ইস্যু হবে না, যতদিন পর্যন্ত অগ্রধিকার তারিখ হালনাগাদ হয় এবং নতুন ভিসার সংখ্যা বর্তমান হয়। সকল অভিবাসী ভিসা আবেদনকারীগণ তাঁদের অগ্রাধিকার তারিখের অগ্রগতি সম্পর্কে জানার জন্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (https://bit.ly/2EfaUuN) ভিসা বুলেটিন দেখতে পারেন।

বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল তারিখ সমূহের কাজ চলছে?

মাস : ডিসেম্বর ২০১৯
F1 : ১৫ মে ২০১৩: (আমেরিকান নাগরিকদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F2A : চলতি: [এলপিআর ব্যক্তিদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য (দেশভিত্তিক কোটা সাপেক্ষে)]
FX : ০১ জুলাই ২০১৯: (F2A কেইসেস যাদের অগ্রাধিকার তারিখ পুরোনো)
F2B : ০৮ আগস্ট ২০১৪: [এলপিআর ব্যক্তিদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য (২১ বছর বা উপরে)]
F3 : ০৮ নভেম্বর ২০০৭: (মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F4 : ০১ ফেব্রুয়ারি ২০০৭: (প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকদের ভাই/বোন ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)

এমপ্লয়মেন্ট ভিসা
E1 : ১৫ জুলাই ২০১৮
E2 : চলতি: (বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি অথবা বিশেষ ডিগ্রীধারী)
E3 : চলতি: (দক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
EW : চলতি: (অদক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
E4 : চলতি: সার্টেন স্পেশাল ইমিগ্রান্ট
E5 : চলতি: ইমপ্লয়মেন্ট ক্রিয়েশন